নখের চারপাশ লাল হয়ে ফুলে যায়, পুঁজ হয় বা ব্যথা করে?
এটি Paronychia—বাংলাদেশে খুব কম মানুষ জানে এর আসল কারণ!
কেন এই ঘা হয়? (Common Causes)
1️⃣ নখ কামড়ানো, অতিরিক্ত নখ কাটানো
— নখের কোঁচের ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে জীবাণু ঢোকে।
2️⃣ হাত বেশি পানিতে ভেজা থাকে
— বাসন ধোয়া, কাপড় ধোয়া, বিউটি পার্লারের কাজ—ত্বক নরম হয়ে সংক্রমণ হয়।
3️⃣ ফাংগাল (ছত্রাক) ইনফেকশন
— বিশেষ করে দীর্ঘদিন ভেজা হাত থাকলে।
4️⃣ ডিটারজেন্ট/কেমিক্যালের সংস্পর্শ
— ত্বক শুষ্ক ও ফেটে গিয়ে জীবাণু ঢোকে।
5️⃣ ডায়াবেটিস বা দুর্বল ইমিউনিটি
— ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়ে।
সমস্যা হলে কী করবেন? (Treatment)
✔ ফাংগাল ইনফেকশন হলে
অ্যান্টিফাংগাল ক্রিম ব্যবহার করতে হবে (Fungidal-HC Cream, Dermasim Solution 1% নোখের কোনায়) ও ডাক্তারের পরামর্শ জরুরি।
✔ পুঁজ জমলে
নিজে ফুটাতে যাবেন না—চর্মরোগ বিশেষজ্ঞ দেখান।
কীভাবে প্রতিরোধ করবেন? (Prevention)
✔ নখের কোঁচে টানাটানি/কামড়ানো বন্ধ
✔ দীর্ঘসময় ভেজা হাতে কাজ করলে গ্লাভস ব্যবহার
✔ কেমিক্যাল/ডিটারজেন্ট ব্যবহারে হাত সুরক্ষিত রাখা
✔ নখ সবসময় পরিষ্কার ও শুকনা রাখা
✔ ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখা