বয়স বাড়লে কোন কোন স্বাস্থ্য পরীক্ষা জরুরী

বয়স বাড়লে কোন কোন স্বাস্থ্য পরীক্ষা জরুরী

শুধুমাত্র কোনো রোগের লক্ষণ দেখা দিলে তবেই স্বাস্থ্য পরীক্ষা করানো নয়, আপনার শরীরের ভেতরে কী চলছে তা জানার জন্য বছরে অন্তত একটি দিন নিজের স্বাস্থ্যের জন্য বরাদ্দ রাখুন। কারণ একটি রক্ত পরীক্ষা বা ডায়াবেটিস টেস্টের খরচ একটি বড় অপারেশন, হার্ট অ্যাটাক বা আইসিইউ খরচের তুলনায় খুবই সামান্য।

ডায়াবেটিস, ফ্যাটি লিভার, কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল বৃদ্ধির মতো অনেক জটিল রোগ শুরুতে কোনো লক্ষণ প্রকাশ করে না। এসব রোগ অনেক সময় শুধুমাত্র Routine Checkup-এর মাধ্যমেই ধরা পড়ে। তাই প্রতিরোধই দীর্ঘ ও সুস্থ জীবনের মূল চাবিকাঠি।

আপনার বয়স ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চেকআপের সময়সূচি ভিন্ন হতে পারে:

✅ ২০–৩৫ বছর

বড় কোনো শারীরিক সমস্যা না থাকলে বছরে ১ বার বেসিক চেকআপ যথেষ্ট।

বিশেষত ECG, Lipid Profile, Sugar/HbA1c, Creatinine এবং VIA (মহিলাদের জন্য) করা ভালো।


✅ ৩৫–৫০ বছর

লাইফস্টাইল ডিজিজের ঝুঁকি বাড়তে শুরু করে, তাই বছরে ১–২ বার বিস্তারিত চেকআপ করা বুদ্ধিমানের কাজ।

প্রয়োজনে Echocardiography, PSA (পুরুষদের জন্য) এবং Mammogram (মহিলাদের জন্য) করা উচিত।


✅ ৫০ বছরের পর

হার্ট, হাড় ও প্রোস্টেট সমস্যার ঝুঁকি বাড়ে, তাই প্রতি ৬ মাস পরপর চেকআপ করা ভালো।


✅ যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ খান

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি ৩ মাস পরপর নির্দিষ্ট কিছু পরীক্ষা করা জরুরি।


🔰 গুরুত্বপূর্ণ তথ্য

রক্তের বেশিরভাগ পরীক্ষা, বিশেষ করে Fasting Blood Sugar ও Lipid Profile করার আগে সাধারণত ৮–১০ ঘণ্টা খালি পেটে থাকতে হয়।


একটি আদর্শ হেলথ চেকআপে সাধারণত নিচের পরীক্ষাগুলো থাকা উচিত:


👉 CBC (Complete Blood Count)

রক্তস্বল্পতা, ইনফেকশন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বোঝার জন্য।

✔️ Hemoglobin (Hb) নরমাল:

পুরুষ: ১৩–১৭ g/dL

নারী: ১২–১৫ g/dL


👉 Fasting Blood Sugar (FBS)

✔️ নরমাল: ৭০–৯৯ mg/dL

✔️ ১০০–১২৫ = প্রিডায়াবেটিস

✔️ ≥১২৬ = ডায়াবেটিসের সম্ভাবনা


👉 HbA1c

গত ৩ মাসের গড় রক্তে শর্করার মাত্রা বোঝায়।

✔️ নরমাল: < ৫.৭%

✔️ ৫.৭–৬.৪% = প্রিডায়াবেটিস

✔️ ≥ ৬.৫% = ডায়াবেটিস


👉 Lipid Profile

হার্টের ঝুঁকি বোঝার জন্য গুরুত্বপূর্ণ।

✔️ LDL (খারাপ কোলেস্টেরল): < ১০০ mg/dL

✔️ HDL (ভালো কোলেস্টেরল):

পুরুষ > ৪০ mg/dL

নারী > ৫০ mg/dL

✔️ Triglyceride: < ১৫০ mg/dL

✔️ Total Cholesterol: < ২০০ mg/dL


👉 S. Creatinine

কিডনি কতটা ভালো কাজ করছে তা বোঝার জন্য।

✔️ নরমাল:

পুরুষ: ০.৭–১.৩ mg/dL

নারী: ০.৬–১.১ mg/dL


👉 SGPT (ALT)

লিভারে প্রদাহ বা ফ্যাটি লিভার বোঝার জন্য।

✔️ নরমাল: ৭–৫৬ U/L


👉 Urine R/E

প্রস্রাবে ইনফেকশন, সুগার বা প্রোটিন লস আছে কি না দেখতে।

✔️ Protein: Negative

✔️ Sugar: Negative

✔️ Pus Cell: ০–৫ /HPF


👉 Thyroid Test (TSH ± T3/T4)

অতিরিক্ত ক্লান্তি, ওজন বৃদ্ধি বা কমে যাওয়ার কারণ বোঝার জন্য।

✔️ TSH নরমাল: ০.৪–৪.০ mIU/L


👉 Blood Pressure (BP)

✔️ স্বাভাবিক রক্তচাপ: প্রায় ১২০/৮০ mmHg


👉 BMI (Body Mass Index)

✔️ নরমাল BMI: ১৮.৫–২৪.৯


👉 ECG

হার্টের ইলেকট্রিক্যাল কার্যক্রম দেখে হার্টের সমস্যা বোঝা যায়।


👉 Chest X-ray

ফুসফুস ও হার্টের সাইজ সম্পর্কে ধারণা দেয়।


সুস্থ থাকা মানে শুধু রোগ না থাকা নয়, বরং নিজের শরীরের ভেতরের অবস্থার সম্পর্কে সচেতন থাকা। তাই সুস্থ মানুষেরও বছরে অন্তত একবার ফুল বডি চেকআপ করা উচিত।

إرسال تعليق

أحدث أقدم