১) চা মশলা পাউডার
উপকরণ
এলাচ ১০টি, দারুচিনি ৪–৫ টুকরো, লবঙ্গ ৮–১০টি, গোলমরিচ ১ চা চামচ, শুকনো আদা ১ চা চামচ, জয়ফল ১/৪ টুকরো।
প্রণালি
1️⃣ সব মশলা হালকা ভেজে নিন।
2️⃣ ঠান্ডা হলে ব্লেন্ড করে গুঁড়া করুন।
3️⃣ কাচের বয়ামে রেখে দিন।
১ কাপ চায়ে ১ চিমটি দিলেই অসাধারণ স্বাদ!
২) কফি মশলা পাউডার
উপকরণ
দারুচিনি ১ চা চামচ, এলাচ ১/২ চা চামচ, লবঙ্গ ৪টি, জায়ফল ১/৪ চা চামচ, কোকো পাউডার ১ চা চামচ, শুকনো আদা ১/৪ চা চামচ।
প্রণালি
1️⃣ সব মশলা একসাথে ব্লেন্ড করুন।
2️⃣ এয়ারটাইট বয়ামে রাখুন।
১ কাপ কফিতে ১/৪ চা চামচ দিলেই ক্যাফের মতো ফ্লেভার!
৩) নুডলস মশলা পাউডার 🍥
(ম্যাগির মতো স্বাদ)
উপকরণ
লাল মরিচ ১ চা চামচ, হলুদ ১/২ চা চামচ, ধনে ১ চা চামচ, জিরা ১/২ চা চামচ, গোলমরিচ ১/৪ চা চামচ, রসুন গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১/২ চা চামচ, টেস্টিং সল্ট (ঐচ্ছিক)।
প্রণালি
1️⃣ সব মশলা ভালোভাবে মিশিয়ে নিন।
2️⃣ ব্লেন্ড করে ফাইন পাউডার করুন।
নুডলসে ১–১.৫ চামচ দিলেই একদম দোকানের মতো!
৪) আচার মশলা পাউডার
উপকরণ
সাদা সরিষে ২ টেবিল চামচ, কালো সরিষে ২ টেবিল চামচ, মৌরি ২ টেবিল চামচ, কালোজিরা ১ টেবিল চামচ, মেথি ১ টেবিল চামচ, শুকনো লংকা ৬–৮টি, হলুদ ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি
1️⃣ সরিষে–মেথি–মৌরি–কালোজিরা–লংকা হালকা ভেজে নিন।
2️⃣ ঠান্ডা হলে মোটা করে গুঁড়া করুন।
3️⃣ হলুদ–লবণ মিশিয়ে বয়ামে ভরে রাখুন।
যেকোনো আচারেই ব্যবহার উপযোগী।
৫) আলু দম মশলা পাউডার
উপকরণ
জিরা, ধনে, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লংকা, কাশ্মীরি লংকা, গরম মশলা।
প্রণালি
1️⃣ সব শুকনো মশলা ২ মিনিট ভেজে নিন।
2️⃣ ব্লেন্ড করে পাউডার বানান।
3️⃣ কাশ্মীরি লংকা ও গরম মশলা মিশিয়ে নিন।
আলু দমে ১–১.৫ চামচ দিলেই জমে যাবে!
৬) চিকেন মশলা পাউডার
উপকরণ
জিরা–ধনে ১ টেবিল চামচ করে, গোলমরিচ ১ চা চামচ, দারুচিনি ২ টুকরো, লবঙ্গ ৬–৭টি, এলাচ ৩–৪টি, শুকনো লংকা ৫–৬টি, তেজপাতা ২টি, হলুদ ১ চা চামচ, কাশ্মীরি লংকা ১ চা চামচ।
প্রণালি
1️⃣ শুকনো মশলা ভেজে গন্ধ বের করুন।
2️⃣ ঠান্ডা হলে গুঁড়া করুন।
3️⃣ শেষে হলুদ ও কাশ্মীরি লংকা মিশিয়ে বয়ামে ভরে নিন।
চিকেন কারি/ভুনায় অসাধারণ স্বাদ দেবে।
সংরক্ষণ টিপস
✔ এয়ারটাইট কাচের বোতলে রাখুন
✔ রোদ ও ভাপ থেকে দূরে
✔ ৬–৮ মাস পর্যন্ত একদম ফ্রেশ থাকবে